নিউইয়র্কে বৌদ্ধদের প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু ও চট্টগ্রামের উখিয়াসহ বিভিন্ন এলাকায় বৌদ্ধবসতি ও উপাসনালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে প্রবাসী বৌদ্ধরা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।গত শুক্রবার বিকেলে নর্থ আমেরিকান বুড্ডিস্ট কমিউনিটি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।এতে বাংলাদেশ, জাপান, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, লাওস, ভিয়েতনাম, মিয়ানমার ও চীনের বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন অংশ নেন। সমাবেশে মানবাধিকার নেতা রতন বড়ুয়া বলেন, ‘বৌদ্ধধর্মাবলম্বীরা নিরীহ ও শান্তিপ্রিয় মানুষ। আমাদের বেশি কিছু চাওয়া-পাওয়া নেই। এর পরও কেন আমাদের সম্প্রদায়ের ওপর এভাবে নৃশংস অত্যাচার চালানো হলো, তা ভেবে পাই না।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। সেখানে আমাদের স্বজনেরা আছেন। তাঁদের ওপর বর্বর হামলার নিন্দা জানাই। দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করি।’ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রতন বড়ুয়া, শীতাংশু গুহ, নন্দ বালা, ভেনারেবল নায়েকা, নয়ন বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া, রানা বড়ুয়া, চিত্ত বড়ুয়া প্রমুখ।বক্তরা বলেন, ‘বৌদ্ধবসতি ও উপাসনালয়ে নারকীয় ধ্বংসযজ্ঞের ঘটনা নিয়ে রাজনীতির চেষ্টা চলছে। এতে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাবে। আমরা চাই, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করা হোক। কঠোর শাস্তি দেওয়া হোক।’ সমাবেশ শেষে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।