নিউইয়র্কে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী গত রোববার নিউইয়র্কে পালিত হয়েছে। শহরের জ্যাকসন হাইটসের মুক্তধারা গ্রন্থকেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা ভাষাভাষী বিভিন্ন শ্রেণীর মানুষ গান গেয়ে, কেক কেটে ও নানাভাবে কবিগুরুর এই সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন করেন। শিল্পী কাবেরী দাসের নেতৃত্বে সমবেত কণ্ঠে বরীন্দ্রসংগীত চলে বিরামহীন। অনুষ্ঠানে প্রবাসী বাউলশিল্পী ও ছড়াকার তাজুল ইমাম সেজেছিলেন যুবক রবীন্দ্রনাথ। একজন মার্কিন কবিও এসেছিলেন। তিনি গীতাঞ্জলি থেকে পড়ে শোনান তাঁর প্রিয় একটি কবিতা। মুক্তধারা রবীন্দ্রনাথের গ্রন্থের এক প্রদর্শনীরও আয়োজন করে। এ ছাড়া কবিগুরুর আঁকা ছবির প্রিন্টেরও একটি প্রদর্শনী হয়।