নিউইয়র্কে 'ছোটদের শেখ হাসিনা' বইয়ের মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব নজরুল ইসলামের লেখা ছোটদের শেখ হাসিনা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে নিউইয়র্কে। গত শনিবার রাতে জ্যাকসন হাইটসের ‘খামারবাড়িতে’ এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বইটির লেখক নজরুল ইসলাম এবং মুখ্য আলোচক ছিলেন লেখক বেলাল বেগ। ৩২ পৃষ্ঠার এই বইটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে। এতে দুর্লভ কিছু ছবিও স্থান পেয়েছে। বইটি প্রকাশ করেছে জিনিয়াস পাবলিকেশন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ প্রমুখ। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম কামাল।