নিউইয়র্কেও জাগরণ কাল সমাবেশ প্রবাসীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের উত্তাল গণজাগরণের ঢেউ এখন প্রবাসেও। ঢাকাসহ সমগ্র বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে নতুন প্রজন্মের জেগে ওঠা নিয়ে প্রবাসেও বাংলাদেশিদের মধ্যে আলোচনা চলছে। জাগরণের এ ঐতিহাসিক সময়ে তাঁরা দূর দেশে থাকলেও যোগাযোগ করছেন ফোনে, ফেসবুকে।কাদের মোল্লার ফাঁসির দাবিতে নিউইয়র্কেও সমাবেশের ডাক দেওয়া হয়েছে। দেশে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশে কাল রোববার বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জড়ো হচ্ছেন প্রবাসীরা। ৭৩ স্ট্রিটের ইগল থিয়েটারসংলগ্ন এলাকায় জাতীয় পতাকা, কালো পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে তাঁরা সমবেত হবেন।