নিউজ পোর্টাল উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে ‘বিয়ানীবাজার বার্তা টুয়েন্টি ফোর ডট কম’ নামে একটি অনলাইন নিউজ পোর্টাল উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গত বুধবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান হয়। মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, চটকদার খবর আলোচিত হলেও তার স্থায়িত্ব নেই। যারা বস্তুনিষ্ঠ খবর প্রকাশ করে, সমাজ তাদেরই ইতিবাচক দৃষ্টিতে মূল্যায়ন করে। পোর্টালটির প্রধান সম্পাদক ছাদেক আহমদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।