নিউজ পোর্টালের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিঃশঙ্ক চিত্তে সত্য প্রকাশের স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘সাহস২৪.কম’ (www.sahos24.com)।
এ উপলক্ষে গত রোববার রাজধানীর এলিফ্যান্ট রোডে নিউজ পোর্টালটির কার্যালয়ে অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউজ পোর্টালটির উদ্বোধন করেন জ্যেষ্ঠ নাগরিক ফজলে ইমাম। অনুষ্ঠানে শিক্ষাবিদ, নারীনেত্রী, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দেন। নিউজ পোর্টালটির সম্পাদক আনোয়ার হোসেন।
উদ্যোক্তারা জানান, এখনকার সংবাদমাধ্যমের প্রধান উপজীব্য রাজনীতি। এর বাইরে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, জনসচেতনতা, আইন ও মানবাধিকার, খেলাধুলা, বিনোদন, গ্রামবাংলা গুরুত্ব দিয়ে প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি।