নিউজপ্রিন্টের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজপ্রিন্টের ওপর থেকে প্রস্তাবিত ২৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। গতকাল মঙ্গলবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত সংগঠনের এক সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, প্রস্তাবিত আমদানি শুল্ক প্রত্যাহার করা না হলে সংবাদপত্রশিল্প গভীর সংকটে পড়বে।

সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে সম্পাদক পরিষদের এ সভায় সাংগঠনিক বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন মাহবুবুল আলম, আনোয়ার হোসেন মঞ্জু, মাহ্ফুজ আনাম, রিয়াজউদ্দিন আহমেদ, এ এম এম বাহাউদ্দীন, মতিউর রহমান চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, মতিউর রহমান, শ্যামল দত্ত, ইমদাদুল হক মিলন, আলমগীর মহিউদ্দিন, নঈম নিজাম, খন্দকার মুনীরুজ্জামান ও মোজাম্মেল হক। বিজ্ঞপ্তি।:n:

প্রকাশিত সংবাদ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য:h:

‘পুলিশের বাজেটের টাকায় যুক্তরাষ্ট্রে আনন্দ ভ্রমণ!’ শিরোনামে গত সোমবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের কিছু বিষয়ে প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে স্বরাষ্ট্রসচিব কর্তৃক আপত্তি জানানোর বিষয়টি ভিত্তিহীন।

প্রতিবাদপত্রে বলা হয়েছে, এ সফর সম্পর্কিত প্রস্তাবনায় পিসকিপিং মিশন-সংক্রান্ত বিষয়ে বৈঠক করার জন্য জাতিসংঘ সদর দপ্তরে একটি প্রতিনিধিদল প্রেরণ করার বিষয়ে প্রয়োজনীয়তার উল্লেখ রয়েছে। তবে, সরকারি আদেশ জারির ক্ষেত্রে বিষয়টিকে সংক্ষেপিত করে জাতিসংঘ সদর দপ্তর পরিদর্শন হিসেবে উল্লেখ করা হয়।

প্রতিবাদপত্রে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ভ্রমণের ব্যয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধিকতর যাচাই-বাছাই করে ভ্রমণ খাত হতে নির্বাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে সরকারি বিধিমালার কোনো ব্যত্যয় ঘটেনি এবং বিদেশ ভ্রমণ-সংক্রান্ত সরকারি প্রচলিত বিধিবিধান প্রতিপালন সাপেক্ষে অর্থ মন্ত্রণালয়ের সম্মতিক্রমে এ সফরের সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আনুপাতিক হারে বাংলাদেশ পুলিশের পদ বৃদ্ধি, অবস্থান এবং মর্যাদা আরও সুদৃঢ় ও সুসংহত করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বৃদ্ধি করার লক্ষ্যে জনস্বার্থে এ সফরের আয়োজন করা হয়েছে, যা কোনোভাবেই আনন্দ ভ্রমণ নয়।

তবে প্রতিবাদপত্রে স্বীকার করা হয়েছে, ‘এ সফর অত্যাবশ্যকীয় নয়’ বলে স্বরাষ্ট্রসচিবের যে মতামত প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, তা সঠিক ছিল।