নিউজার্সি সিনেটে সম্মানিত হলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট সিনেট ‘গণতন্ত্রের যোদ্ধা’ অভিহিত করে সম্মানিত করেছে। গত সোমবার খালেদা জিয়ার সম্মানে রাজ্য সিনেটের এক বিশেষ অধিবেশন ডাকা হয়। খবর ইউএনবির।খালেদা জিয়ার সফরসঙ্গী বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী নিউজার্সি থেকে টেলিফোনে জানান, সিনেটের সরকার ও বিরোধী দলের সদস্যরা খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের যোদ্ধা’ অভিহিত করে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করেন। তিনি বলেন, সিনেটের প্রস্তাবে খালেদা জিয়াকে গণতন্ত্রের যোদ্ধা, নারীর ক্ষমতায়নের নেত্রী এবং যুক্তরাষ্ট্রের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নারীদের আদর্শ বলে উল্লেখ করা হয়।সিনেটের প্রধান স্টিফেন সুইনি সিনেটের ওই প্রস্তাব খালেদা জিয়ার হাতে তুলে দেন। এ সময় সিনেটের সব সদস্য দাঁড়িয়ে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করেন।