নিউট্রিশন ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব সমাজকে নিউট্রিশন (পুষ্টি) বিষয়ক জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিউট্রিশন ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের নিচতলার মিলনায়তনে এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে দিনব্যাপী কর্মশালা হয়। অধ্যাপক আবদুস সামাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক রেজাউল করিম, বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্টের (বিড) নির্বাহী পরিচালক শহীদুদ্দীন আকবর। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি