নিউমার্কেট এলাকায় যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নিউমার্কেট এলাকার একটি দোকান থেকে আজ শুক্রবার ভোরে রাজু নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ইসমাইল ম্যানশন মার্কেটের পাঁচ তলার শৌচাগারের কাছ থেকে রাজুর (২২) লাশ উদ্ধার করা হয়। নিহত রাজুর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আখতারুজ্জামান সরকার জানান, নিহত রাজু দরজির কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি নাটোর জেলায়। রাজু ঢাকায় নিউমার্কেট এলাকায় ৩৩৮ ইসমাইল ম্যানশন মার্কেটে পাঁচ তলায় হাবিবের দোকানে কাজ করতেন এবং দোকানের পাশেই থাকতেন।
এসআই জানান, ভোর সাড়ে ছয়টার দিকে পরিচ্ছন্নতা-কর্মী ফারুক ময়লা পরিষ্কারের সময় রাজুর লাশ দেখে মার্কেট কর্তৃপক্ষকে জানান। পুলিশে খবর দেওয়ার পর সকাল সাড়ে সাতটায় লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।