নিউমার্কেটের অবৈধ দোকান উচ্ছেদে মেয়রের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউমার্কেটের ভেতর ও বাইরে অবৈধ দোকান উচ্ছেদ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল রোববার দুপুরে নিউমার্কেট পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন৷
‘নিউমার্কেটের ভেতরে-বাইরে অবৈধ দোকান’ শিরোনামে গতকাল রোববার প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই মেয়র নিউমার্কেট পরিদর্শনে গেছেন বলে জানিয়েছে ডিএসসিসি। নিউমার্কেট ডিএসসিসির নিজস্ব সম্পত্তি।
ডিএসসিসির কয়েকজন কর্মকর্তা জানান, বেলা একটার দিকে নিউমার্কেট পরিদর্শনে যান সাঈদ খোকন। তিনি এ সময় অবিলম্বে মার্কেটের ভেতর ও বাইরে সব অবৈধ দোকান উচ্ছেদ করতে ডিএসসিসির রাজস্ব বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। পরে মার্কেটের ভেতরের চারপাশে পরিদর্শনের সময় মালামাল সীমানার বাইরে না রাখতে দোকানিদের অনুরোধ জানান। পরিদর্শনের সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ ডিএসসিসির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।