নিউমোনিয়া ও ডায়রিয়ার রোগী বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকেরা বলছেন, অতিরিক্ত গরমের কারণে শিশু ও বয়স্ক মানুষ অসুস্থ হচ্ছেন।

গতকাল সোমবার দুপুরের দিকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন শিশু নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। এ ছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি আছে আরও চারজন। তাদের মধ্যে দুজন বয়স্ক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চন্দ্র রায় বলেন,  নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এর ফলে এসব রোগে মৃত্যুর ঘটনা নেই। তিনি এসব রোগ প্রতিরোধে সবাইকে সচেতন ও পরিচ্ছন্ন থাকার আহ্বান জানান।