নিউমোনিয়ার টিকা কার্যক্রমের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের বিনা মূল্যে নিউমোনিয়ার টিকা (পিসিভি) দিতে শুরু করেছে সরকার। এ ছাড়াও দেশের পোলিওমুক্ত অবস্থা বজায় রাখতে নতুন একটি টিকা (আইপিডি) সংযোজন করা হয়েছে।
গতকাল শনিবার ঢাকা শিশু হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আয়োজকেরা জানান, এখন থেকে এক বছরের কম বয়সী শিশুরা ইপিআই-এর নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী মোট তিনবার ওপিডি টিকা পাবে। আগে ইপিআই কর্মসূচিতে শিশুরা ৬ সপ্তাহ, ১০ সপ্তাহ, ১৪ সপ্তাহ ও ৯ মাস বয়সে মোট চারবার ওপিডি টিকা পেত। ৬, ১০ ও ১৪ সপ্তাহ বয়সে শিশুরা আগের মতোই ওপিডি টিকা পাবে। তবে ১৪ সপ্তাহ বয়সে ওপিডি টিকার সঙ্গে এক ডোজ আইপিডি টিকাও দেওয়া হবে।