নিউমোনিয়ার প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল মঙ্গলবার নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে ডায়রিয়ায় আক্রান্ত ১২১ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে পুরুষ ৬৫ ও নারী ৫৬ জন। গত মাসে নিউমোনিয়ায় আক্রান্ত ৪২ জন চিকিৎসা নিয়েছে। এ মাসে ডায়রিয়ায় আক্রান্ত ১০ জন ও নিউমোনিয়ায় আক্রান্ত তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে। উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাশীপুর গ্রামের সাচ্চু শেখের ছেলে শুভকে গতকাল সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। নিউমোনিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ১০টার দিকে শিশুটি মারা যায়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি|