নিউরোসায়েন্স সম্মেলনের তারিখ পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে অনুষ্ঠেয় প্রথম জাতীয় নিউরোসায়েন্স গবেষণা সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। সম্মেলনটি ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ১৫ এপ্রিল হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ১০টা থেকে দিনব্যাপী এই সম্মেলন শুরু হবে। গবেষণা সম্মেলনের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় নিউরোসায়েন্স গবেষণা কেন্দ্রের (এনআরসিডিইউ) এক্সিকিউটিভ কাউন্সিলের এক সভায় তারিখ পরিবর্তনের এ সিদ্ধান্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনের কারণে এই তারিখ পরিবর্তন করা হয়েছে। সম্মেলনে নিউরোসায়েন্সের সঙ্গে সম্পৃক্ত সব শিক্ষক, চিকিৎসক, গবেষক, শিক্ষার্থী ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি