নিকটতম শাখায় হিসাব খোলার দাবি কৃষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি ভর্তুকির টাকা তুলতে কৃষি ব্যাংকের নিকটতম শাখায় হিসাব খোলার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার কামারগাঁও ইউনিয়নের কয়েক শ কৃষক।ওই ইউনিয়নের প্রায় ছয় হাজার কৃষক কৃষি ভর্তুকি পাবেন। প্রশাসন তাঁদের ভর্তুকির টাকা তুলতে উপজেলার কৃষি ব্যাংক কাশিগঞ্জ শাখায় হিসাব খোলার নির্দেশ দিয়েছে। ভর্তুকির টাকা তুলতে কয়েক দিনের মধ্যেই হিসাব খুলতে হবে কৃষকদের।কামারগাঁও ইউনিয়নের রায়জান গ্রামের কৃষক ফনুফা, রাহেলা, নুরুন্নাহার ও ইসলাম জানান, প্রায় ২২ কিলোমিটার দূরে গিয়ে ব্যাংকে হিসাব খুলতে হবে। যোগাযোগব্যবস্থাও ভালো নয়। অনেক টাকা খরচ হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, কৃষকদের সমস্যা ও দাবির কথা জেনেছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।