নিকলীতে আগুনে ছয় দোকানের মালামাল ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের জাহানারা মার্কেটে রোববার রাতে আগুন লেগে ছয়টি দোকানঘর মালামালসহ পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের জাহানারা মার্কেটে ডিজেল ব্যবসায়ী কামরুল ইসলামের দোকানঘরে মোমবাতি থেকে রাত আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানঘরে ছড়িয়ে পড়ে। আগুনে শামসুল হকের একটি, কামরুল ইসলামের একটি, নাজমুল মিয়ার একটি, খায়রুল মিয়ার একটিসহ ছয়টি দোকানঘর পুড়ে যায়।