নিকলীতে এক তরুণকে কুপিয়ে হত্যা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলীতে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন মোফাজ্জল হোসেন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। গত সোমবার উপজেলার কূর্শা নয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ গতকাল মঙ্গলবার নিহত যুবকের এক চাচাতো বোনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নয়াহাটি গ্রামের মুসলিম মিয়ার সঙ্গে তাঁর ছোট ভাই উসমান মিয়ার বাড়ির সীমানা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছিল। সোমবার দুপুরে বাড়ির সীমানার একটি গাছ থেকে পেঁপে পাড়তে যান মুসলিমের ছেলে মোফাজ্জল হোসেন। এ সময় উসমানের ছেলে আলম মিয়া তাঁকে পেঁপে পাড়তে বাধা দেন। এ নিয়ে মোফাজ্জলের সঙ্গে আলমের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আলম রামদা দিয়ে কুপিয়ে মোফাজ্জলকে গুরুতর আহত করেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১১টায় সেখানে মোফাজ্জল মারা যান।