নিকলীতে কার্গোর ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবি একজন নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ঘোড়াউত্রা নদীতে গতকাল দুপুরে ৯০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা বিপরীত দিক থেকে আসা কার্গোর সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনা সম্পর্কে নৌকায় থাকা যাত্রীরা জানান, যাত্রীবোঝায় নৌকাটি বরুলিয়া হাওর থেকে দুধ নিয়ে ঘোড়াউত্রা নদী পার হওয়ার সময় এমভি আল-কায়সার (২) নামের একটি খালি কার্গোর ধাক্কায় ডুবে যায়। নৌকায় থাকা যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও উপজেলার দামপাড়া ইউনিয়নের উত্তর দামপাড়ার কৃষক সিরাজ মিয়া (৫৫) নিখোঁজ রয়েছেন। স্থানীয় লোকজন ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, কার্গোটি আশুগঞ্জ থেকে ছাতিরচর যাচ্ছিল পাথর আনার জন্য। দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।