নিকলীতে কিশোরী ধর্ষণের শিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নে এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ওই কিশোরীর মা বাদী হয়ে নিকলী থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ওই কিশোরী তার বাড়ি থেকে একটু দূরে এক ব্যক্তির বাড়িতে গৃহপরিচারিকার কাজ করত। আসা-যাওয়ার পথে ইউনিয়নের দোয়ারহাটি গ্রামের আলফাজ মিয়া তাকে কুপ্রস্তাব দিতেন। গত রোববার রাত আটটার দিকে ওই কিশোরী কাজ শেষ করে বাড়ি ফিরছিল। এ সময় আলফাজ তার মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই কিশোরীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে আলফাজ পালিয়ে যান। এ ঘটনায় গতকাল ওই কিশোরীর মা বাদী হয়ে আলফাজের বিরুদ্ধে নিকলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
ওসি মাহবুব আলম বলেন, আসামি আলফাজকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। গতকাল ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।