নিকলীতে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের দাওয়াত খাওয়ার পর খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়া ব্যক্তিদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
তাঁর নাম জয়নাল আবেদীন (৭০)। গত শনিবার রাত সাড়ে নয়টায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। তিনি কারপাশা ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা।
গত শুক্রবার উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর গ্রামের রইছ উদ্দিনের মেয়ে রোজিনা আক্তারের বিয়ে হয়। ওই দিন বিকেলে মেয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার পর শতাধিক ব্যক্তি খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হন।