নিকলীতে জেলেকে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় জলমহালে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার দামপাড়া ইউনিয়নের সাপিডর জলমহালে গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।জেলের নাম মো. সাদী মিয়া (৫৫)। তাঁর বাড়ি নিকলীর নোয়াপাড়া গ্রামে।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, জেলে সাদী মিয়া একটি নৌকায় করে তাঁর আট বছরের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে গতকাল ওই জলমহালে মাছ ধরতে যান। খবর পেয়ে জলমহালের ইজারাদার মতিউর রহমান, তাঁর সহযোগী জামাল ও আসাদ মিয়া ঘটনাস্থলে গিয়ে সাদী মিয়াকে আটক করেন। তাঁরা তাঁকে পিটুনি দেওয়ার পর জাল দিয়ে পেঁচিয়ে গুরুতর অবস্থায় পানিতে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই সাদী মিয়ার মৃত্যু হয়। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহামঞ্চদ জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।