নিকলীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলীতে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন আবু তাহের (৩৫) নামের এক ব্যক্তি। আহত হয়েছে আরও ১৫ জন। গত মঙ্গলবার দুপুরে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: মাহবুব (২৫), আহাদ আলী (৪৫), মানিক মিয়া (২৫), ইকলাস হোসেন (৩৫) ও সাহেরা বেগম (৪৫)। এদিকে আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আকিল উদ্দিন (২৫), সাফির উদ্দিন (২৮) ও সালমা খাতুন (৪৫) নামের তিনজনকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপরদিকে পুলিশ গতকাল নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, এ ব্যাপারে নিহতের বড় ভাই বাহার উদ্দিন বাদী হয়ে নিকলী থানায় একটি মামলা করেছেন। এ ব্যাপারে হারুন গ্রুপের মাহবুবসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।