নিকলীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলা সদরের সোয়াইজানি নদীর দুই কিলোমিটার এলাকায় এ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় ক্রীড়া সংস্থা। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ মো. আফজাল হোসেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, ইউএনও মো. ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন প্রমুখ। এতে আলাউদ্দিনের নৌকা প্রথম, মানিক মিয়ার নৌকা দ্বিতীয় ও জমির উদ্দিনের নৌকা তৃতীয় স্থান অর্জন করে।