নিকলীতে পুলিশের মোটরসাইকেল চাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলীতে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চাপায় মন্নান চৌধুরী (৫০) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পূর্বগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে নিহত মন্নান চৌধুরীর বড় ভাই আবদুল আওয়াল চৌধুরী বাদী হয়ে পুলিশ সদস্য শীতল পালকে প্রধান আসামি করে থানায় একটি মামলা করেন।
নিকলী থানার ওসি মাহবুব আলম জানান, ময়নাতদন্তের পর গতকাল বৃহস্পতিবার মন্নানের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মামলার পর থেকে আসামিরা পলাতক।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, নিকলী থানার কনস্টেবল শীতল পাল স্থানীয় ব্যবসায়ী তাপস সাহাকে নিয়ে মোটরসাইকেলে করে বেড়িবাঁধের দিকে যাচ্ছিলেন। নিকলী বেড়িবাঁধ সড়কের পূর্বগ্রাম গ্রামের কৃষক মন্নান চৌধুরী বাড়ির সামনে মোটরসাইকেলটি তাঁকে চাপা দিলে তিনি মারা যান।