নিকলীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গতকাল শুক্রবার বজ্রপাতে নায়েব আলী (৩২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও এক ব্যবসায়ী। নিহত নায়েব আলীর বাড়ি বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামে। আহত ব্যবসায়ীর নাম শামীম (২৫)। তাঁর বাড়ি একই গ্রামে।
গতকাল ভোর ছয়টার দিকে বাজিতপুর থেকে একটি নৌকায়কয়েকজন ব্যবসায়ী সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে নিকলী উপজেলার ঘোড়াদিঘার হাওর এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তাঁদের নৌকায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নায়েব আলী মারা যান ও শামীম আহত হন।