নিকলীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাঈদকে বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মো. আবু সাঈদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল রোববার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
পত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে আবু সাঈদকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কারাদেশের অনুলিপি দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।