নিকলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলীতে পৃথক ঘটনায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন শামীম (২২) নামের এক ব্যক্তি। অন্যদিকে শামসুদ্দিন (৬৮) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী জানায়, নিকলী উপজেলা সদরের মহরকোনা গ্রামের সিরাজ মিয়ার ছেলে শামীম গতকাল মঙ্গলবার সকালে গাছে ওঠেন ডাব পাড়তে। এ সময় গাছে জড়িয়ে থাকা বিদ্যুতের তারে তড়িতাহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।এদিকে উপজেলার কুর্শা মালিভিটা গ্রামের মো. শামসুদ্দিন গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর বাড়ির সামনে নিজের মুদির দোকানে ঘুমাতে যান। গতকাল সকালে দোকানের সামনে হাওরের পানিতে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান জানান, নিহত শামসুদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।