নিকলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন দগ্ধ হয়েছেন। গত রোববার উপজেলার কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কামালপুর গ্রামের মঞ্জিল মিয়ার স্ত্রী রেজিয়া আক্তার (৫৫), তাঁর বড় ভাই ইসরাফিল (৬০) ও রেজিয়ার ছেলের বন্ধু মো. রাব্বি (১৪)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দামপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য কমর উদ্দিনের মেয়ের বিয়ের তারিখ নির্ধারিত ছিল। রোববার ছিল কনের গায়েহলুদ। বাড়িতে আলোকসজ্জা করার জন্য রোববার রাতে কমর উদ্দিন বাড়ির পাশ দিয়ে টানা ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বিদ্যুৎ-সংযোগ নেন। বিদ্যুতের সুইচ চালু করার সঙ্গে সঙ্গে তার ছিঁড়ে পড়ে প্রতিবেশী মঞ্জিল মিয়ার ঘরের টিনের চালে। সঙ্গে সঙ্গে ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে।