নিকলীতে মাতলামির অপরাধে দুজনকে তিন মাসের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাতলামির কারণে গতকাল বৃহস্পতিবার সকালে গিয়াস উদ্দিন ও মো. আক্কাস আলী নামের দুই ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান এই সাজা দেন। গত বুধবার রাতে উপজেলার পুড্ডা হিন্দুপাড়ায় নদীর পারে মদ খেয়ে ওই দুজন মাতলামি করছিলেন। একপর্যায়ে এলাকাবাসী তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করে। গিয়াস (৫০) ও আক্কাসের (৩৮) বাড়ি পুড্ডা গ্রামে।নাম প্রকাশ না করার শর্তে, একাধিক গ্রামবাসী জানান, গিয়াস ও আক্কাস মদ্যপান করে প্রায়ই মাতলামি করতেন। নিকলী থানার ওসি মো. মঈদ জানান, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।