নিকলীতে সওজের ৫০টি রেইনট্রিগাছ মরে যাচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাসপাতাল ও উপজেলা পরিষদের সড়কের দুই পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লাগানো ৫০টি রেইনট্রিগাছ মরে যাচ্ছে। এসব গাছের প্রতিটির আনুমানিক মূল্য ৬০ থেকে ৭০ হাজার টাকা। কিন্তু এখনো এসব গাছ কাটার উদ্যোগ নেয়নি সওজ বিভাগ। এলাকাবাসী জানায়, একটু ঝড় ও দমকা হাওয়ায় মরা গাছগুলোর ডালপালা ভেঙে পড়ে। সম্প্রতি গাছের ডাল ভেঙে পড়ায় কয়েকজন আহত হয়েছে। কিশোরগঞ্জ জেলা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম জানান, বর্ষা মৌসুমে ঝড় ও দমকা হাওয়ায় সড়কের পাশের গাছগুলো ভেঙে পড়ার আশঙ্কা বেশি থাকে। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান বলেন, মরা গাছগুলো কাটার জন্য জেলা উন্নয়ন সমন্বয় সভায় সওজ বিভাগের কর্মকর্তাদের কয়েকবার বলা হয়েছে। এরপর গাছগুলো কাটা হচ্ছে না।