নিকলীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলীতে মোটরসাইকেলের চাপায় বানেছা আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জ-নিকলী সড়কের গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বানেছা নিকলী উপজেলা সদরের গোবিন্দপুর গ্রামের আবদুর রাশিদের স্ত্রী।

এলাকাবাসী জানান, ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল দুজন যাত্রী নিয়ে কটিয়াদী উপজেলার করগাঁও থেকে নিকলী যাচ্ছিল। গোবিন্দপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি বানেছাকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর মোটরসাইকেল ফেলে পালিয়ে যান চালক খায়রুল ইসলাম।

আশঙ্কাজনক অবস্থায় বানেছাকে প্রথমে নিকলী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কিশোরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুরে যাত্রীবাহী বাস খাদে: সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।