নিকলীতে ৩টি গ্রাম বিদ্যুৎহীন ৯ দিন, ভোগান্তি
পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের তিনটি গ্রামে নয় দিন ধরে বিদ্যুৎ নেই। এ কারণে এ তিনটি গ্রামের কয়েক শ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) নিকলী কার্যালয় সূত্র জানায়, ট্রান্সফরমারটি ১৫ আগস্ট হঠাৎ বিকল হয়ে যায়। ওই ট্রান্সফরমারের অধীনে ৫৪ জন গ্রাহক আছেন।
গুনিয়াহাটি গ্রামের আমির হোসেন বলেন, ‘ট্রান্সফরমারটি বিকল হওয়ার পর নিকলী পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের জানানো হয়। পরে অফিসের লোকজন এসে বলেন, এটি মেরামত করার জন্য ছয় হাজার টাকা দিতে হবে। আমরা তিন গ্রামের লোকজনের কাছ থেকে ছয় হাজার টাকা তুলে গত শনিবার সেখানে গেলে অফিসের লোকজন আমাদের বলেন, ৬ হাজার টাকায় হবে না, ১১ হাজার টাকা দিতে হবে। এখন আমরা এত টাকা দিব কীভাবে।’
অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করে নিকলী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের প্রধান লাইনম্যান গোপাল গোপ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো টাকা চাইনি। এটি মিথ্যা কথা।