নিকলীর হাওরে আবার ৫ গরু লুট, আতঙ্কে কৃষকেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরে গরু লুটের ঘটনা ঘটেছে। গত সোমবার একটি বাথান (গোয়ালঘর) থেকে পাঁচটি গরু লুট হয়েছে।বোরো চাষের মৌসুমে এভাবে গরু চুরি ও লুটের ঘটনায় আতঙ্কিত স্থানীয় কৃষকেরা। তাঁরা জানান, এক মাসে উপজেলায় অর্ধশতাধিক গরু চুরি বা লুট হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতে ১৫-২০ জনের সংঘবদ্ধ গরুচোরের দল নিকলীর পারাইন্নারচর হাওরে একটি বাথান থেকে পাঁচটি উন্নত জাতের গাভি চুরি করে ইঞ্জিনচালিত ট্রলারে করে নিয়ে গেছে।গরুর মালিক নাগারছিহাটির গ্রামের সামি ইসলাম বলেন, ভোরে ইঞ্জিনচালিত নৌকায় এসে দুর্বৃত্তের একটি দল পাঁচটি উন্নতমানের গাভি নৌকায় তুলে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য আট লাখ টাকা। এ সময় ঘরে থাকা লোকজন ভয়ে বাধা দেয়নি।