নিকলীর হাওরে সেচযন্ত্র লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুরে আবারও সেচযন্ত্র লুট হয়েছে। সিংপুর ইউনিয়নের হাতমালা হাওর থেকে গতকাল সোমবার ভোরে চারটি সেচযন্ত্র লুট হয়।
স্থানীয় কয়েক ব্যক্তি জানান, গতকাল ভোরে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত হাতমালা হাওরের সিংপুর গ্রামের ইয়াকুব মিয়া, হেলিম মিয়া, আবু হানিফ ও হেলিম উদ্দিনের একটি করে সেচযন্ত্র লুট করে ট্রলারে করে নিয়ে যায়। এ নিয়ে এক সপ্তাহে সিংপুরের বিভিন্ন হাওর থেকে ১৫টি সেচযন্ত্র লুট হলো।
সিংপুর গ্রামের আবু হানিফ ও হেলিম উদ্দিন জানান, ভোরে ট্রলারে করে দুর্বৃত্তরা এসে দেশি অস্ত্রের ভয় দেখিয়ে সেচযন্ত্রগুলো লুট করে নিয়ে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, যন্ত্র চুরি হলে সেচের অভাবে ফলন কমে যাবে। নিকলী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, এ ব্যাপারে তাঁর কিছু জানা নেই।