নিকুঞ্জবিহারী গোস্বামীর মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা আজীবন দেশব্রতী নিকুঞ্জবিহারী গোস্বামীর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগরের চালিবন্দর এলাকার উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাস পরিচালনা পর্ষদের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়।স্মরণসভায় শিক্ষাবিদ সুষেন্দ্রকুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেটের রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবীণ শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী, প্রশান্তকুমার সাহা, মনোজ বিকাশ দেবরায়, নীরেশ চন্দ্র দাশ ও অসিত ভট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন ব্যাংক কর্মকর্তা বীরেন্দ্র সূত্রধর।