নিকেতন ও তেজগাঁওয়ে ২০০০ ফোন বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) গুলশান এক্সচেঞ্জের আওতাধীন নিকেতন ও তেজগাঁও এলাকার টেলিফোনগুলো সচল হতে তিন থেকে চার দিন সময় লাগবে।
গতকাল সোমবার কোম্পানির জনসংযোগ ও প্রকাশনা পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে আরও বলা হয়, গত শনিবার দিবাগত রাতে তেজগাঁও লিংক রোডের দুটি ম্যানহোলের তিনটি কেব্ল কে বা কারা কেটে রেখে যায়। ফলে সংশ্লিষ্ট এলাকার প্রায় দুই হাজার টেলিফোন বিকল হয়ে পড়ে।
গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এরই মধ্যে কেব্ল প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে।