নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. জাফর আলী
সোহরাওয়ার্দী উদ্যান থেকে গত ২৯ নভেম্বর মো. জাফর আলী (৫০) নামের এক ব্যক্তি হারিয়ে গেছেন। তিনি গাজীপুরের জয়দেবপুর উপজেলার আদাবে গ্রামের মো. কাসেম আলীর ছেলে। গাজীপুরের একটি ফার্মের শ্রমিক মো. জাফর আলী সর্বশেষ ২৯ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ওয়ার্কার্স পার্টির মহাসমাবেশে যোগ দেন। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে ২ ডিসেম্বর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে (জিডি নম্বর ২৭)। জাফর আলীর কোনো সন্ধান পেলে সংশ্লিষ্ট থানায় অথবা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।