নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে বাড়ি নির্মাণ করতে এসে চট্টগ্রামে দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন আনোয়ারুল হক চৌধুরী (৭২) নামে এক প্রবাসী। গত বুধবার সকালে নগরের বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ। প্রবাসীর ভাই শহীদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, পরিবার নিয়ে দুবাইয়ে থাকেন আনোয়ার। এক মাস আগে স্ত্রীকে নিয়ে বাড়ির কাজ শেষ করতে দেশে আসেন। গত বুধবার সকালে নগরের প্রবর্তক মোড়ে একটি ডায়াগনস্টিক সেন্টারে আসার জন্য বের হন। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় বাকলিয়া থানায় জিডি করা হয়েছে। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, প্রবাসীর খোঁজে তৎপরতা চলছে।