নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মতিউর রহমান
মো. মতিউর রহমান নামে ৮৫ বছর বয়সী একজন প্রবীণ ব্যক্তি গত সোমবার সন্ধ্যায় রাজধানীর কলাবাগানের বাড়ি থেকে হাঁটতে বেরিয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-৭৮৬। তাঁর পরনে ছিল সাদা লুঙ্গি ও নীল ফতুয়া। মতিউর রহমানের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখাবয়ব গোলাকার। বার্ধক্যজনিত কারণে মানসিকভাবে কিছুটা অসুস্থ তিনি। কেউ মো. মতিউর রহমানের সন্ধান পেলে কাছের থানায় জানাতে অনুরোধ করেছে পরিবার। বিজ্ঞপ্তি।