নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাই নদে গোসল করতে নেমে মানিক সরদার নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত শনিবার বেলা তিনটার দিকে আত্রাই উপজেলার বান্ধায়খাড়া সরদারপাড়া গ্রামের মো. মানিক সরদার (৮৫) স্ত্রীসহ গোসল করতে বাড়িসংলগ্ন আত্রাই নদে নামেন। গোসলের একপর্যায়ে নদীতে তলিয়ে যান মানিক সরদার। স্বজনেরা গতকাল রোববার বিকেল পর্যন্ত খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।