নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুল্লাহ চৌকিদার
মাহমুদুল্লাহ চৌকিদার (৯৫) নামের এক বৃদ্ধ গত বুধবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন। রাজধানীর জুরাইনের পুকুরমাঠ এলাকার বাসা থেকে চা খাওয়ার কথা বলে সকাল সাড়ে আটটায় বের হওয়ার পর থেকে তিনি বাসায় ফেরেননি। মাহমুদুল্লাহর পরনে ছিল সাদা পাঞ্জাবি ও চেক লুঙ্গি। উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি। গায়ের রং শ্যামলা। মুখমণ্ডল লম্বাটে। তাঁর নিখোঁজ হওয়ার খবর জানিয়ে কদমতলী থানায় গতকাল বৃহস্পতিবার সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর ৫৮১। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর খোঁজ পেলে কদমতলী বা কাছের কোনো থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।