নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজীব
রাজীব নামে সাত বছরের একটি শিশু ২০ নভেম্বর সকালে খেলার জন্য বাসা থেকে বের হয়ে হারিয়ে গেছে। তার মায়ের নাম মাহাফুজা বেগম। ভোলার চরফ্যাশনে শিশুটির গ্রামের বাড়ি। ঢাকার মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানের ১ নম্বর গেট এলাকার বাসায় থাকত সে। হারিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে (নম্বর ১৬৫১)। ছেলেটির উচ্চতা ২ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, পরনে ছিল জিনসের প্যান্ট ও লাল-নীল চেক শার্ট। কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।