নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোছা. রাসেদা বেগম
ঠাকুরগাঁও পৌর শহরের ঘোষপাড়ার একটি বাসা থেকে মোছা. রাসেদা বেগম (১৪) নামের এক গৃহপরিচারিকা নিখোঁজ হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোষপাড়ার মো. সামশুর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে গৃহপরিচারিকার কাজ করত
রাসেদা। সোমবার সকালে সে বাসা থেকে বের হয়ে যায়। পরে আর ফেরেনি।
চার ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার রাসেদার গায়ের রং ফরসা। মুখমণ্ডল গোলাকার। তার পরনে ছিল সালোয়ার-কামিজ এবং হলুদ ও গোলাপি রঙের জ্যাকেট। মেয়েটির সন্ধান না পেয়ে মঙ্গলবার ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নম্বর ৯৬৭। রাসেদা নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী গুচ্ছগ্রামের মো. রাসেদের মেয়ে। ঠাকুরগাঁও প্রতিনিধি