প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাই উপজেলার গোপালবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাকিব হোসেন (১০) ও রনি মণ্ডল (১১) নামে চতুর্থ শ্রেণির দুজন ছাত্র ছয় দিন ধরে নিখোঁজ। শাকিব উপজেলার তেজনন্দী গ্রামের বাবুল প্রামাণিকের ছেলে ও রনি গোপালবাটী গ্রামের কাজেম আলী মণ্ডলের ছেলে। নিখোঁজ শিশুদের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে দুই বন্ধু বাড়ি থেকে বেরিয়ে এলাকার বিপ্রোবোয়ালিয়া বাজারে যায়। এরপর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে শুক্রবার আত্রাই থানায় পৃথক দুটি জিডি করা হয়।