নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. শাহিন
চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার পুরাতন বাস্তুপুর গ্রামের মো. ওমর ফারুকের ছেলে মো. শাহিন (৯) গত ৫ নভেম্বর থেকে নিখোঁজ। ঢাকার পূর্ব তেজতুরী বাজারের বাসা থেকে সকাল সাড়ে সাতটার দিকে নিজের মাদ্রাসার উদ্দেশে রওনা হওয়ার পর নিখোঁজ হয় সে। এ সময় তার পরনে ছিল বেগুনি রঙের পাঞ্জাবি। তার গায়ের রং ফরসা; উচ্চতা আনুমানিক চার ফুট। অনেক খোঁজাখুঁজির পরও শাহিনকে না পেয়ে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৩৩৪, তারিখ: ০৬-১১-২০১৫) করা হয়েছে। তার কোনো সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।