নিখোঁজ
মো. রনজু আহমেদ
মানিকগঞ্জের ঘিওর থানার ফুলহারা এলাকার সিএনজি চালক মো. রনজু আহমেদ (৩৫) গত ৭ ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। পিকআপ ভ্যান কিনতে ৬ ডিসেম্বর গাজীপুর যাওয়ার পরদিন থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না।
ঘিওর থানায় করা পরিবারের জিডিতে (নম্বর ৩৪৮) বলা হয়েছে, ৬ ডিসেম্বর রাতে স্ত্রীর মুঠোফোনে ফোন করে রনজু তাঁর গাজীপুর পৌঁছার কথা নিশ্চিত করেন। পরদিন সকাল থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তখন থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে গতকাল মঙ্গলবার পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। রনজু আহমেদের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার এবং চুল কোঁকড়ানো ও কালো। তাঁর পরনে কফি রঙের প্যান্ট ও সাদা-কালো ডোরাকাটা ফুলহাতা গেঞ্জি ও পায়ে চটি ছিল। তাঁর কোনো সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে ঘিওর থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।