নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিকা
আনিকা নামের ১২ বছরের এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। ১১ জানুয়ারি রাজধানীর পূর্ব রামপুরা এলাকায় বাসা থেকে দোকানে যাওয়ার জন্য বের হওয়ার পর সে নিখোঁজ হয়। আনিকা পূর্ব রামপুরা উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার গায়ের রং ফরসা, উচ্চতা সাড়ে চার ফুট। পরনে ছিল আকাশি রঙের সালোয়ার-কামিজ। গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। ১৩ জানুয়ারি এ বিষয়ে রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৬১৬। কেউ মেয়েটিকে পেয়ে থাকলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।