নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জসিম
জসিম নামের ১৩ বছরের একটি ছেলে গত ১ ফেব্রুয়ারি হারিয়ে গেছে। তার বাবার নাম মিজানুর রহমান ওরফে কালা। বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নরিংপুর গ্রামে। ওই দিন দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর জসিম আর ফেরেনি। বহু খোঁজাখুঁজি করেও গত দুই সপ্তাহে তার সন্ধান মেলেনি। এ অবস্থায় শাহরাস্তি থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ছেলেটির গায়ের রং কালো, মুখমণ্ডল লম্বাটে, স্বাস্থ্য ভালো। হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল সুরমা রঙের লুঙ্গি ও সবুজ পাঞ্জাবি। উচ্চতা প্রায় পাঁচ ফুট। কোনো সহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে নিকটস্থ থানা বা নিচের মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। ০১৮৭১৬৩০২৫৪। বিজ্ঞপ্তি।