নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিশাত সুলতানা
নিশাত সুলতানা (১২) নামের একটি মেয়ে গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকার রাজারবাগের ৪/জি, মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার থেকে হারিয়ে গেছে। সে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা গ্রামের আজগর আলীর মেয়ে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-১১৮০। হারিয়ে যাওয়ার সময় তার গায়ে লাল রঙের জামা ছিল। তার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার ও উচ্চতা আনুমানিক পাঁচ ফুট এক ইঞ্চি। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।